1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে বোম মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাউফলে বোম মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফল উপজেলার মমিনপুর চরের তলদেশ থেকে বোম ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে একটি বালুখেকো চক্র। অবৈধভাবে এ বালু উত্তোলনের কারণে চরাঞ্চলে হুমকিতে পড়েছে ফসলি জমি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে কেশবপুরের মমিনপুর এলাকায় অবৈধ বালুর ব্যবসা করছে। ওই চক্রের প্রধান হোতা হচ্ছে কেশবপুর ইউনিয়নের প্রভাবশালী ইউপি সদস্য শাহজাহান গাজী ইউপি সদস্য। আপন দুই ভাই ও ভাইয়ের ছেলে মিলে চালাচ্ছেন বালুর ব্যবসা।

চক্রটি মমিনপুরের চরাঞ্চল, খাল-বিল, পুকুর ও ডোবার তলদেশ থেকে নিষিদ্ধ বোম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। ওই বালু স্থানীয় বসতবাড়ি নির্মাণ, নিচু জমি ভরাট ও রাস্তা নির্মাণকাজে চড়া দামে বিক্রি করেন। অবৈধ বালু বিক্রি করে রাতারাতি কোটিপতি বনে চলে গেছেন তারা।

সরেজমিন শুক্রবার কেশবপুরের উত্তর মমিনপুর চরে দেখা গেছে, স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত ড্রেজার দিয়ে চর কেটে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনকৃত বালু ব্যবহার করা হচ্ছে পাশের একটি ভবন নির্মাণকাজে।

অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে ইউপি সদস্য শাহজাহান গাজীর ভাই আফজাল গাজী ও ভাইপো রাব্বী সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বলেন, ছবি তুলে নিউজ করলেও আমাদের কিছুই হবে না।

এদিকে মমিনপুর চরের ছোট খাল থেকে বালু উত্তোলন করায় চরে ভাঙন শুরু হয়েছে। হুমকিতে পড়েছে ফসলি জমি। তবে ওই প্রভাবশালী মেম্বার পরিবারের ভয়ে কেউ মুখ খুলছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, মেম্বার ও তার ভাইয়েরা মেশিন দিয়া বালু তোলে। আমাগো জমি নষ্ট হয়। হ্যার পরেও কিছু বলতে পারছি না।
অবৈধ বালু উত্তোলনের বিষয় অস্বীকার করেন ইউপি সদস্য শাহজাহান গাজী।

 

তিনি বলেন, আমি এর সঙ্গে জড়িত না। আমার ভাই কাশেম গাজী ও তার ছেলে রাব্বী বালুর ব্যবসা করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন বলেন,‘ অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews