1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে ৩ সন্তানের জনকের লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাকেরগঞ্জে ৩ সন্তানের জনকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় তিন সন্তানের জনকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ উপজেলার ৩ নম্বর দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৫২) বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সামছুল আলমের ছেলে।

বুধবার সকাল নয়টার দিকে মিজানুর রহমানকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে স্ত্রী ডাকচিৎকার দিলে লোকজন এসে পুলিশে খবর দেয়।

দাড়িয়াল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মৃত মিজানুর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার স্ত্রী ফাতেমা রহমান দাঁড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সেই সুবাদে কামারখালি বাজার সংলগ্নে একটি ভাড়া বাসায় তিন সন্তান নিয়ে মিজান ও ফাতেমা দম্পতি থাকতেন।

পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews