1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণহানি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণহানি

  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক //  বাগেরহাটে বরিশালগামী দ্রুতগামী যাত্রীবাহী দূরপাল্লার একটি পরিবহন বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।রবিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাগেরহাট সদরের বৈটপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক ও আহত দুই মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন মারা যায়।

নিহতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে মোটরসাইকেল চালক মিজান জমাদ্দার (৩৫), ফারুক খানের ছেলে মোটরসাইকেল চালক রাব্বি খান (২৫) মারা যান। গুরুতর আহত ইজিবাইকের চালক ফয়সল (২৮) ও মোটরসাইকেল আরোহী রনির (২৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতদের বাড়িও শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে। পুলিশ ধাওয়া করে পরিবহন বাসটিকে আটক করলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছেন। বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের প্রধান ওসি বাবুল আক্তার জানান, বেপরোয়া গতিতে চলা বরিশালগামী ওই পরিবহন বাসটি প্রথমে একটি ইজিবাইকের ধাক্কা দেয়।

এর ফলে যাত্রীবাহী ওই পরিবহন বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এই ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে নিয়ে যায়। পরিবহন বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপাররা পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews