1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে: ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে: ফখরুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে দেশটির সঙ্গে হওয়া সকল চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে জানিয়ে ফখরুল বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের সঙ্গে দুটি চুক্তি ৫টি নতুন সমঝোতা স্বারক ও ৩টি চুক্তি নবায়নসহ ১০টি চুক্তি সমঝোতা স্বারক স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করছি। তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সব সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে।’

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার বলেও দাবি করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews