1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি দায়িত্বে গেলে ভারতের দাদাগিরি বন্ধ করা হবে: মির্জা ফখরুল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপি দায়িত্বে গেলে ভারতের দাদাগিরি বন্ধ করা হবে: মির্জা ফখরুল

  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে সর্বাধিক গুরুত্ব পাবে ভারতের দাদাগিরি বন্ধ করা।

এছাড়া তিনি বলেন, তার দল জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। ন্যায্য পানির হিস্যা, সীমান্তে হত্যা বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা আমাদের প্রতিবেশী দেশ। ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সু-সম্পর্ক রাখতে পারে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছেন। সবকিছু নিয়ে গেছেন, কিন্তু আমাদের কিছু দেয়নি।’

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জ যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews