1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায় রয়েছে আর তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেয়া দরকার তা নেয়া হবে। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া। নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায় রয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেয়া দরকার তা নেয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে; রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews