
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে মাদক, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, অভিযানে ২৬৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জন, নিয়মিত ও পূর্বের মামলার ৭ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।