1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিক্ষোভের মুখে পোশাক কারখানা বন্ধ ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অবসরে যাচ্ছেন বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তা বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয় বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া

বিক্ষোভের মুখে পোশাক কারখানা বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। আজ শুক্রবার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ কারখানার মুল ফটকে টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ।শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশুলিয়ার জামগড়ার ফ্যাশন ফোরাম লিমিটেড কারখানার চার শ্রমিককে সকল পাওনাদি বুঝিয়ে দিয়ে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় পুরো কারখানাটি। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সংঘর্ষ এড়াতে আজ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো মালিকপক্ষ। এদিকে ঈদের আগে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের পাশাপাশি চরম অনিশচয়তায় মুখে পড়ে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার অ্যাডমিন ম্যানেজার কর্নেল (অব.) জুলফিকার বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews