1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদেশি মদ রাখার মামলায় আদালতে আসিফ আকবর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বিদেশি মদ রাখার মামলায় আদালতে আসিফ আকবর

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে
50
বিনোদন ডেস্ক // লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি আজ সোমবার (৯ মার্চ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে অংশ নিতে তিনি আদালতে উপস্থিত হয়েছেন।

আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমির আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি হওয়ার কথা। যুক্তিতর্ক শেষে আদালত চাইলে একই দিন রায় ঘোষণা করতে পারেন। অথবা রায়ের জন্য অন্য দিনও ধার্য করতে পারেন।

শুনানিকে কেন্দ্র করে সকাল ১১ টার পরে আদালতে হাজির হন আসিফ আকবর। এজলাসে ওঠার আগে তাকে আদালতের বারান্দায় অপেক্ষা করতে দেখা যায়। এসময় তিনি নিজের আইনজীবীদের সঙ্গে মামলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন।

গায়ককে আদালত প্রাঙ্গণে দেখে উপস্থিত অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে যান। তার মামলার শুনানিকে ঘিরে এজলাসের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এর আগে, মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় আদালত আজ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছিলেন।

মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার ১৫ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন। পরে তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক জামাল উদ্দিন এবং তার সঙ্গে শাহিনুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।

এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews