1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট মিলছে আজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট মিলছে আজ

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে৷ অগ্রিম টিকিট বিক্রি শুরুর সপ্তম দিনে আজ সোমবার বিক্রি হচ্ছে ১৯ মার্চের ঈদযাত্রার টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৯ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের ৯ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওইদিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়। এর পরদিন বুধবার ১৪ মার্চের টিকিট বিক্রি হয়।

এরপর যথাক্রমে বৃহস্পতিবার ১৫ মার্চ, শুক্রবার ১৬ মার্চ, শনিবার ১৭ মার্চ ও গতকাল রোববার বিক্রি হয়েছে ১৮ মার্চের অগ্রিম টিকিট।

অন্যদিকে, ঈদের ফিরতি যাত্রায় ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews