1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিপিএলে শান্তর তাণ্ডব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিপিএলে শান্তর তাণ্ডব

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে

স্ট্রাইক রেট নিয়ে সমালোচনায় থাকা নাজমুল হোসেন শান্ত ঝড় তুললেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে তার ব্যাটে ভর করে প্রথমে ব্যাটিং করা সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। তবে তাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বসে দলটি। কিন্তু একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালান শান্ত। চতুর্থ উইকেট জুটিতে তিনি টম মুরেসের সঙ্গে ৭১ বলে ৮১ রানের জুটি গড়েন।

মুরেস ৩০ বলে ৪০ রান করে আউট হলেও অবিচল থাকেন শান্ত। বাঁহাতি এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি ৬৬ বলে ১১টি চার ও একটি ছক্কা হাঁকান। এছাড়া ২১ রান করেন থিসারা পেরেরা।

বরিশাল বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান মোহাম্মদ ওয়াসিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews