1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের জন্য আনা প্রবাসীর গয়না-অর্থ ছিনিয়ে নিল ছিনতাইকারী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিয়ের জন্য আনা প্রবাসীর গয়না-অর্থ ছিনিয়ে নিল ছিনতাইকারী

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সৌদি আরব থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি চাঁদপুর ফেরার পথে ডেমরায় সপরিবারে প্রবাসী এক যুবক ছিনতাইকারীর কবলে পড়েছেন। প্রবাসী ওই যুবকসহ পরিবারের ৪ জনকে এলোপাতাড়ি কুপিয়ে ৩ ভরি স্বর্ণালংকার ও ১৮ হাজার সৌদি রিয়াল ছিনতাই করা হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহতরা হলেন সৌদি প্রবাসী আনোয়ার হোসেন মানিক (২৮), তার বড় বোন জান্নাতুল নাইম (৩৫), বড় বোনের স্বামী আবু তাহের (৪৫) ও ছোট বোন নুসরাত জাহান (২০)। তাদের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শীবপুর গ্রামে। আহত ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি গত ৫ বছর সৌদি আরব ছিলেন। সেখানে রং মিস্ত্রির কাজ করেন। ছুটিতে গত রাতেই বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। আর তাকে এগিয়ে নিতে ভগ্নীপতি আবু তাহের তার নিজ গ্রাম থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে সপরিবারে এসেছিলেন বিমানবন্দরে এসেছিলেন আনোয়ারকে নিতে।

বিমানবন্দরের সব কাজ শেষ করে রাত ৪টার দিকে আনোয়ার বের হলে তাকে মাইক্রোবাসে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। তাদের গাড়িটি ডেমরা রোড দিয়ে যাওয়ার পথে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় আন্ডারপাস দিয়ে ইউটার্ন করার সময় অন্য একটি মাইক্রোবাস তাদের গাড়িটি সামনে এসে গতিরোধ করে। তখন ওই গাড়িটি থেকে ৩ জন ধারালো অস্ত্র হাতে নেমে এসে প্রথমে পুলিশ পরিচয় দিয়ে আনোয়ারকে বলতে থাকে, ‘গোল্ড কোথায়? আমরা পুলিশের লোক। তোর সাথে গোল্ড আছে, বের করে দে।’

তখন আনোয়ার নিজের কাছে স্বর্ণ থাকার কথাটি অস্বীকার করলে ছিনতাইকারীরা আনোয়ারের হাতব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর নিজেরাই হাত ব্যাগের ভেতর থেকে ৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও ১৮ হাজার সৌদি রিয়াল বের করে নেয়।এরপর তারা আনোয়ারের ছোট বোন নুসরাতকে গাড়ি থেকে জোর করে নামিয়ে তার পরনে থাকা স্বর্ণালংকার খুলে নেয়ার চেষ্টা করে। এটি দেখে আনোয়ার ও তার ভগ্নীপতি বাধা দিতে গেলে তাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এগিয়ে গেলে জান্নাতুল ও নুসরাততেও ছুরিকাঘাত করে।

এক পর্যায়ে স্বর্ণালংকার, টাকা-পয়সা নিয়ে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদেরকে দেখে এক সিএনজি অটোরিকশা চালক প্রথমে এগিয়ে আসে। এরপর আনোয়ার ও জান্নাতুলকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। আর আবু তাহের ও নুসরাতকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই তারা ভর্তি আছেন।

আহত জান্নাতুল নাঈম জানান, তাদের দুই বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে তাদের অসুস্থ মা-বাবাকে দেখাশোনা করার জন্য কেউ নেই। সেজন্য আনোয়ার ছুটিতে এসেছিলেন মূলত বিয়ে করার উদ্দেশ্যে। সেজন্য সাথে বেশ কিছু টাকা পয়সা এবং বিয়ের জন্য স্বর্ণালঙ্কার সাথে নিয়ে এসেছিলেন। ছিনতাইকারীরা মূলত তাদের পিছু নিয়েছিলো সেগুলো ছিনতাইয়ের উদ্দেশ্যে। বাধা দেয়ায় তাদের ৪ জনকে কুপিয়ে আহত করেছে তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আনোয়ারের ডান হাতে বড় ধরনের জখম রয়েছে। এছাড়া হাড়ও ভেঙে গেছে। বাম হাতসহ শরীরে আরও বিভিন্ন জায়গায় জখম রয়েছে। আর তার বড় বোন জান্নাতুলের বাম হাতে জখম রয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে। তবে তাৎক্ষণিকভাবে ডেমরা থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews