1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ের প্রলোভনে কিশোরীকে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
স্বৈরশাসকরা সমস্যাকে সমস্যা হিসেবে স্বীকার করতে চায় না: ফয়জুল করীম পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার অবসরে যাচ্ছেন বিমান বাহিনীর পাঁচ কর্মকর্তা বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয় বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক

বিয়ের প্রলোভনে কিশোরীকে বাড়িতে এনে লাপাত্তা প্রেমিক

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাইবান্ধার সাঘাটা উপজেলার এক কিশোরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন স্বপন মিয়া নামের এক কলেজছাত্র।

এরই মধ্যে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে নিজের বাড়িতে ডেকে আনেন তিনি। কিন্তু পরিবারের চাপের কারণে প্রেমিকাকে বাড়িতে রেখেই পালিয়ে যান স্বপন। তবে ওই কিশোরী প্রেমিকের বাড়ি ছাড়েননি। বিয়ের দাবিতে সেখানেই অবস্থান করছেন তিনি।

শুক্রবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য রাঘবপুর গ্রামের ছইরুদ্দিন মিয়ার ছেলে স্বপন মিয়ার বাড়িতে মেয়েটি রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই কিশোরী নবম শ্রেণিতে পড়ালেখা করেন। গত বুধবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে বান্নী মেলা থেকে বাড়ি ফিরছিলেন কিশোরী। সাঘাটা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র স্বপন মিয়া প্রেমের সূত্রে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর স্বপন মিয়া পরিবারের চাপে কিশোরীকে তার বাড়িতে ফিরে যেতে বলেন।

কিন্তু কিশোরী বাড়িতে না গিয়ে স্বপনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্বপন মিয়ার বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমায়। পরে স্বপন বাড়ি থেকে পালিয়ে যান।

স্বপনের বাড়িতে অবস্থান করা কিশোরী বলেন, ‘স্বপনের সঙ্গে আমার দেড় বছর প্রেমের সম্পর্ক। গতকাল বুধবার আমি মেলা থেকে বাড়ি ফেরার সময় বিয়ে করবে বলে সাঘাটার উল্লা বাজার থেকে স্বপন আমাকে তার বাড়িতে আনেন। বিয়ের বিষয়টি জেনে গেলে পরিবারের চাপে স্বপন আমাকে রেখে পালিয়ে যান। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না।’

এ ব্যাপারে স্বপনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, ‘বিষয়টি শুনেছি। মেয়ের বয়স কম হওয়া পরিষদের পক্ষ থেকে ছেলে-মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মেয়ের পরিবারকে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হাসান বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews