1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ে না দেওয়ায় প্রেমিকার বাড়িতে যুবকের বিষপান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

বিয়ে না দেওয়ায় প্রেমিকার বাড়িতে যুবকের বিষপান

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // লালমনিরহাট হাতীবান্ধায় বিয়ের দাবিতে অনশনে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে দুলু (১৮) নামে যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলা সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় প্রেমিকার বাড়িতে অনশন শেষে বিষপান করেন তিনি। দুলু সিংমারী ইউনিয়নের উত্তর-ধুবনী গ্রামের আব্দুলের ছেলে। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমিক দুলুর। তাদের প্রেমের বিষয়টি স্থানীয়রাসহ দুই পরিবারের মাঝে জানাজানি হয়। এ সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। তাই প্রেমিকাকে গোপন করে রাখেন তার পরিবার।

এদিকে শুক্রবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেন দুলু। অনশনে প্রেমিক দুলু ঘোষণা দেন বিয়ে না দিলে বিষপানে আত্মহত্যা করবেন। কিন্তু অনশনে তার দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে আর দুঃখে প্রকাশ্যে বিষপান করেন তিনি।

প্রথমে প্রেমিকার পরিবার এটা সাজানো নাটক ভেবে তাকে হাসপাতালে নিতে বিলম্ব করে। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলুর মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews