1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশেষত প্রকৌশলী নিয়ে খোকন সেরনিয়াবাতের নগরী পরিদর্শন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বিশেষত প্রকৌশলী নিয়ে খোকন সেরনিয়াবাতের নগরী পরিদর্শন 

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে
বিশেষ প্রতিবেদক // আধুনিক ও উন্নত বরিশাল গড়ার লক্ষ্যে বিশেষজ্ঞ প্রকৌশলী সাথে নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নবনির্বাচিত সিটি করপোরেশনের মেয়র খোকন সেরনিয়াবাত। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বরিশাল নগরীর নতুন বাজার, চৌমাথা বাজার, নতুল্যাবাদ বাজার, বটতলা বাজার, সিটি কর্পোরেশনের দক্ষিণ -পূর্বপাশ, নতুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ  বিভিন্ন  স্থান পর্যবেক্ষণ করেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ও সহকারী প্রফেসর এবং অন্যান্য ইঞ্জিনিয়ারবৃন্দ। সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত জানান, আগামীর বরিশাল নগরী উন্নত এবং আধুনিকায়ন করার লক্ষ্যে পরিকল্পিত  স্ট্রাকচার ও  ড্রেনেজ ব্যবস্থা দৃশ্যমান  পরিবর্তনের জন্য তিনি বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তা চেয়েছেন। যে কারণে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও অধ্যাপকবৃন্দ তাকে সহায়তা দিতে বরিশালের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন। যত দ্রুত সম্ভব বরিশাল সিটি করপোরেশন এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান বলে জানান খোকন সেরনিয়াবাত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews