
যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় ১১ জুন পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন অর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ, যার মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছিল গত বছরই। তিন স্বাগতিক দল বাদে ৩৯ দল দীর্ঘ বাছাই পর্ব পেরিয়ে পেয়েছিল কাঙ্ক্ষিত বিশ্বকাপের টিকিট। বাকি ৬টি জায়গার চারটিই ফাঁকা ছিল ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ও বাকি দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে আসা দলের জন্য। গতরাত (৩১ মার্চ) ও আজ (১ এপ্রিল) সকালে কাঙ্ক্ষিত টিকিট পেয়েছে ৬ দল।
গতরাতে ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনালে মুখোমুখি হয়েছিল মোট ৮টি দল: ইতালি-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা; চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, সুইডেন-পোল্যান্ড এবং তুরস্ক-কসোভো।
গ্রুপ–এ: মেক্সিকো (সহ-আয়োজক), দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র;