1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // চলতি বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমারের খেলা উচিত বলে মনে করেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি। বার্সেলোনায় চার মৌসুম এবং পরে প্যারিসে আরও দুই মৌসুম একসঙ্গে খেলেছেন মেসি ও নেইমার। ২০২৩ সালে দুজনই নিজেদের পথ আলাদা করেন। তবুও বন্ধুকে নিয়ে আবেগ লুকাননি মেসি।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। নেইমার যেমনই অবস্থায় থাকুক না কেন, সে সবসময়ই সেই সেরাদের একজন।’

দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াইয়ের বাইরে গিয়ে মেসি বলেন, ‘ফুটবল ও ব্রাজিলের জন্য নেইমারের গুরুত্ব অনেক বড়। তাই তাকে বিশ্বকাপে দেখতে দারুণ লাগবে। আমি হয়তো নিরপেক্ষ নই, কারণ আমি সবসময়ই চাই সে সেখানে থাকুক।’

তিনি আরও বলেন, ‘আমি চাই তার জীবনে ভালো কিছু ঘটুক। কারণ মানুষ হিসেবে সে অসাধারণ। সে বিশ্বকাপে খেলুক, সেটাই চাই।’

বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। তবে হাঁটুর চোটের কারণে ২০২৬ সালে এখন পর্যন্ত মাত্র আটটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। ডিসেম্বরের শেষ দিকে ছোট একটি অস্ত্রোপচার এবং মার্চে আরেকটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এ মৌসুমে তার গোল তিনটি, সঙ্গে আছে দুটি সহায়তা।

নেইমারকে নিয়ে মেসি বলেন, ‘তার মধ্যে আলাদা এক আকর্ষণ আছে। সে অভিনয় করে না, নিজের মতো করেই জীবন কাটায়। অন্যরা কী বলবে, তা নিয়ে ভাবে না। সে স্বাভাবিক থাকতে ভালোবাসে।’

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসের হয়ে খেলেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নেইমার। পরে পিএসজি ছাড়ার আগে চোটে ভুগেছেন নিয়মিত। সৌদি আরবের আল-হিলালে যোগ দেওয়ার পর গুরুতর হাঁটুর চোটে তার সময়টা সংক্ষিপ্ত হয়ে যায়।

২০১৩ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের নিয়মিত সদস্য নেইমার। তবে চোট ও ফর্মহীনতার কারণে ২০২৩ সালের পর আর দেশের হয়ে মাঠে নামা হয়নি তার। এর আগে তিনটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন এই তারকা ফুটবলার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews