1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিসি মেয়র প্রার্থীর সমর্থনে জাতীয় পার্টির জেলা ও মহানগর কর্মীসভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বিসিসি মেয়র প্রার্থীর সমর্থনে জাতীয় পার্টির জেলা ও মহানগর কর্মীসভা

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে

শামীম আহমেদ // বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে আজ মঙ্গলবার রাত ৮ টায় জাতীয় পার্টির জেলা ও মহানগর নেতাকর্ম দের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

 

এ সভায় বক্তাগণ আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর নেতাকর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বরিশাল সিটিবাসির ভালোবাসা ও সমর্থনে আমি সিক্ত। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন না করার জন্য নির্বাচন কমিশনকে আহবান জানাচ্ছি।

 

অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষভাবে ভোট প্রদানের ক্ষেত্রে যাতে কেউ হস্তক্ষেপ না করতে পারে সে জন্য নির্বাচন কমিশনকে আগে থেকেই পদক্ষেপ গ্রহনের অহবান জানান।

 

তিনি আরও বলেন আমি মেয়র নির্বাচিত হলে বরিশাল সিটিকে একটি উৎপাদনমুখি তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

 

আপনারা নির্বাচন পর্যন্ত শান্ত থেকে ভোটারদের কাছে ভোট চাইবেন। আমার এবং আমার পার্টির কোন বদনাম নেই, সেই কারনে সাহসের সাথে আপনারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

 

এ সময় ৩০টি ওয়ার্ডের পক্ষে১০নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রহমান নিজ বক্তব্যে জানান এবার ভোট চোরদের নিজেদের সামর্থ্য দিয়ে রুখতে হবে। এবার মরার মত মরবো একবাই মরবো। সকল কে নিজ নিজ অবস্থান থেকে ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ও সদস্য সচিব, জাতীয় পার্টি, বরিশাল মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এম.এ জলিল সদস্য সচিব, জাতীয় পার্টি বরিশাল জেলা।

 

এ আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল চেয়ারম্যানের উপদেষ্টা ও আহ্বায়ক, জাতীয় পার্টি, বরিশাল জেলা।

উক্ত কর্মীসভায় বরিশাল মহানগর জাতীয় পার্টির ৩০টি ওয়ার্ডের সভাপতি/সাধারন সম্পাদক ও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews