1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বৃষ্টির কারণে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বৃষ্টির কারণে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ বেলা ১টা ৫৪ মিনিটে এই ঘোষণা দেওয়া হয়। আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে (সকাল ৯টা ১৫ মিনিটে), ৪টা ৩০ মিনিটের জায়গায় শেষ হবে ৪টা ৪৫ মিনিটে। তৃতীয় দিন ৯৮ ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়াররা।

মিরপুরে আজ সকাল থেকেই মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যতই সময় গড়িয়েছে, বৃষ্টির মাত্রা বেড়েছে। সারা দিনে স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ হয়নি। খেলোয়াড়রা মাঠে এলেও বেশির ভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। বাংলাদেশ দলের অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে। জিম করেছেন মুমিনুল হক।

গতকাল প্রথম দিনের খেলা টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে করে অলআউট হয় নাজমুল হোসেনের দল। তবে শেষ বিকেলে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews