1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা ‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ বরিশালটাইমস, ডেস্ক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা ‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ বরিশালটাইমস, ডেস্ক

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উপাচার্যর নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেওয়া ব্যানার নিয়েই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সেই সঙ্গে ব্যানার অনুযায়ী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের উপস্থিত থাকার কথা থাকলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, যা নিশ্চিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি।

 

কিন্তু ব্যানারে উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানীকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, আল্টিমেটাম দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের কার্যালয়ের তালা দিয়ে সিলগালা করার পাশাপাশি শিক্ষার্থীরা তার কক্ষের সামনের নামফলক খুলে ফেলে। আর এর পরপরই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে শিক্ষার্থীরা উপাচার্যের নাম কালো কসটেপ দিয়ে ঢেকে দেয়।

 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওই আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

জনসংযোগ অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

 

ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পণা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অহেদুজ্জামান, আইন বিভাগের শিক্ষার্থী অহেদুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহাফুজুল হাসান সজীব, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার, গণিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন মাহমুদ, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ সাকিন এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান তমাল।

 

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে তাদের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।

 

সভাটি সঞ্চালনা করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুল হক ফরাজী। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews