1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভাঙ্গায় বিলে ভাসছিল নারীর মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ভাঙ্গায় বিলে ভাসছিল নারীর মরদেহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভাঙ্গায় একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ছিলাধর চর এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, সকালে মরা নামক বিলে আমার এলাকার রাশেদ নামে এক ভাই কচুরি কাটতে গিয়ে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ দেখতে পান। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, কচুরি কাটতে গিয়ে মরদেহ দেখে ৯৯৯-এ বিষয়টি জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তে জন্য মরদেহটি ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মর্গের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া ওই নারীর পরিচয় শনাক্তের জন্য ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews