1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ছুরিকাঘাতে যুবক খুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ভোলায় ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরির আঘাতে মো. টুলু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. টুলু রাজাপুর ইউনিয়নের মো. রহমানের ছেলে এবং দুই সন্তানের জনক। তাঁকে ছুরি মেরে খুন করার অভিযোগ ওঠা ব্যক্তির নাম মো. ফারুক হোসেন। তিনি একই ইউনিয়নের বাসিন্দা।

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন, টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করত। গতকাল টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে। ওই বিরোধের জের ধরে আজ সকাল সাড়ে সাতটার দিকে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছে। ঘটনার পর ফারুক পালিয়ে গেছে। পুলিশ রক্তাক্ত ছুরি জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ বলেন, ‘টুলু হত্যার ঘটনায় আমরা ফারুক নামে একজনকে শনাক্ত করতে পেরেছি। ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’ মো. মামুন অর রশিদ আরও জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews