1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় শেকলে বাঁধা নারীর লাশ ভাসছিল খালে! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভোলায় শেকলে বাঁধা নারীর লাশ ভাসছিল খালে!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩০৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশন উপজেলায় খাল থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০৪ মে) সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন কলমি ব্রীজ সংলগ্ন খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে নাম পরিচয় পাওয়া না গেলেও মরদেহের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে কলমি ব্রীজের দক্ষিণ পাশে খালের মধ্যে একটি অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের কোনো নাম-পরিচয় জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পড়নে কালো সেলোয়ার-কামিজ রয়েছে।

শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, উদ্ধার হওয়ায় মরদেহটি একজন যুবতীর বলে ধারণা করা হচ্ছে। তার এক পা শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews