1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মঙ্গলবার সমাবেশ ও শান্তি মিছিল করবে আওয়ামী লীগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মঙ্গলবার সমাবেশ ও শান্তি মিছিল করবে আওয়ামী লীগ

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সমাবেশ ও শান্তি মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সোমবার সংগঠনের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে তেঁজগাও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের সামনে (সাতরাস্তা মোড়) এ সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সভা পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নগর, থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিটসমূহের নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews