1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মডেলকে আপত্তিকর প্রস্তাব, সম্পর্ক ভাঙল নেইমারের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মডেলকে আপত্তিকর প্রস্তাব, সম্পর্ক ভাঙল নেইমারের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সন্তান জন্মের এক মাসের মাথায় বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক ভাঙল নেইমারের। সম্প্রতি এক মডেলের সঙ্গে মোবাইল চ্যাট ফাঁস হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিল তারকার সঙ্গে সম্পর্কের ইতি টানেন বিয়ানকার্দি। গত মাসেই নেইমার কন্যা সন্তানের বাবা হয়েছেন।

এ নিয়ে নেইমারের প্রেমিকা বিয়ানকার্দি লিখেছেন, ‘বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত। আমি তোমাকে পরিস্কারভাবে জানাচ্ছি, আর কোনো সম্পর্কের মধ্যে আমি নেই। আমরা মাভির (তাদের কন্যার নাম) মা-বাবা। এটাই আমাদের সম্পর্কের কারণ। আশা করি, তুমি আমাকে আর বিব্রত করবে না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের দাবি, ৩১ বছর বয়সী নেইমার বিয়ানকার্দিকে একাধিকবার বিভিন্ন কারণে প্রতারণা করেছেন। যার শেষটি হলো- ব্রাজিলের অনলিফ্যান (প্রাপ্ত বয়স্কদের সাইট) মডেল অ্যালাইন ফারিয়াসের সঙ্গে কথোপকথন। যেখানে নেইমার ওই মডেলকে বেশ কিছু অশ্লীল এবং আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।

এ ছাড়া বছরের শুরুর দিকে একটি নাইটক্লাবে দুই নারীর সঙ্গে দেখা গিয়েছিল নেইমারকে। এই সব মিলিয়ে ক্রমশ দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল বিয়ানকার্দি ও নেইমারের মধ্যে।ফারিয়াসের সঙ্গে নেইমারের কী কথা হয়েছিল, তা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। তার পরেই নেইমারের সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানিয়ে দিলেন বিয়ানকার্দি। এদিকে গত অক্টোবর মাস থেকে চোটের জন্য মাঠের বাইরে নেইমার। সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ১০ মাস সময় লাগবে এই তারকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews