1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ৮৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ৮৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ল ইরান

  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইসলামী বিপ্লবী গার্ডস কোরের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ নতুন ধাপের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, এ পর্যায়ে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। রোববার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘সানডে ডন বা রোববার ভোর’ নামক এই বহুমুখী অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে।

মার্কিন বাহিনীর ‘আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার’-এ হামলা করাই এই অভিযানের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল, এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ‘গোপন আস্তানা’ লক্ষ্য করে এ অভিযানে হামলা চালানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews