1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মধ্যপ্রাচ্য সঙ্কটে ভারতে আটকে গেল উইন্ডিজ দল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্য সঙ্কটে ভারতে আটকে গেল উইন্ডিজ দল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা ঘিরে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ ও আন্তর্জাতিক আকাশসীমায় বিধিনিষেধের কারণে ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দেশে ফেরার সূচি স্থগিত করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

এক বিবৃতিতে বোর্ড জানায়, উপসাগরীয় অঞ্চলে সামরিক পদক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তা হুমকির কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ানপথে প্রভাব পড়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান সংস্থাগুলো নির্ধারিত ফ্লাইট সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছে বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, দল ও সহায়ক কর্মীদের দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করতে আইসিসি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে নিরাপদ আবাসনে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভ্রমণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হলে সমর্থক ও সংশ্লিষ্টদের জানানো হবে।

এদিকে, কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার এইট পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ক্যারিবীয়রা। লিগ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটে ছন্দ হারিয়ে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা।

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে ১৯৫ রান তোলে। রোস্টন চেজ করেন ৪০ রান, শাই হোপ ৩২, শিমরন হেটমায়ার ২৭। এছাড়া জেসন হোল্ডার (৩৭ অপরাজিত) ও রভম্যান পাওয়েল (৩৪ অপরাজিত) মিলে ৭৬ রানের জুটি গড়েন। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ নেন দুই উইকেট।

জবাবে সঞ্জু স্যামসনের ৫০ বলে অপরাজিত ৯৭ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। সূর্যকুমার যাদব করেন ১৬ বলে ১৮ রান এবং তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান যোগ করেন। এতে সহজ পাঁচ উইকেটের জয় নিশ্চিত হয় ভারতের।

উল্লেখ্য, পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুইবার শিরোপা জিতেছে—২০১২ ও ২০১৬ সালে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews