1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মধ্যরাতে হোটেলে রুমের কড়া নাড়তেন এক অভিনেতা: মল্লিকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মধ্যরাতে হোটেলে রুমের কড়া নাড়তেন এক অভিনেতা: মল্লিকা

  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময় ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন। বহু দিন পরে ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবিতে ফের অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম সারির এক অভিনেতার বিরুদ্ধে তুললেন যৌন হেনস্থার অভিযোগ।

সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, “একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।”

তিনি বলেন, “দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনওই হতে দেব না। এরপরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।”

তবে কোন অভিনেতার বিরুদ্ধে মল্লিকার অভিযোগ তার নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু তার এই বক্তব্যের ভিডিও এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। ছবির বর্ণনা শুনে নেটাগরিকদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। দুবাইতেই এই ছবির শুটিং হয়েছিল। একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন।

এই ছবিতে ক্যাটরিনা কইফ, নানা পটেকর. অনিল কপূর, পরেশ রাওয়ালও অভিনয় করেছিলেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews