1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাছের ঘেরে পড়েছিল যুবকের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

মাছের ঘেরে পড়েছিল যুবকের মরদেহ

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ 0 বার সংবাদি দেখেছে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি // বরগুনার পাথরঘাটায় ধান ক্ষেতের মধ্যে মাছের ঘের থেকে মো. দুলাল হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পাথরঘাটা থানা পুলিশ উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন স্থানীয় সেলিম পহলানের মাছের ঘের থেকে উদ্ধার করে।

পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। দুলাল উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া গ্রামের আ. মালেকের ছেলে।

পাথরঘাটা থানা (ওসি তদন্ত) সাইফুজ্জামান বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, দুলালের বোন হাফিজা ও মা কহিনুর বেগমের অভিযোগ চাচা সেলিম, ছালেক ও ইউনুসের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে তারাই দুলালকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে। আমরা তদন্ত করে দেখছি।

দুলালের মা কহিনুর বেগম ও বোন হাফিজা বলেন, দুলালের খুবই সহজ সরল মানুষ ছিলেন। জমি নিয়ে বিরোধের কারনে চাচা সেলিম, ছালেক ও ইউনুস খুন করেছে। আমরা তাদের বিচার চাই।

দুলালের চাচা সেলিম মিয়া বলেন, আমাদের সাথে কোন জমি নিয়ে বিরোধ নেই এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বাড়ির মধ্যেই দুলাল বাড়ি ঘর করেছে।

তিনি আরও বলেন, দুলালের বোন জামাই বাবুলকে চার লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছ, এ নিয়ে দুলাল খুব টেনশনে ছিলো এবং তার মৃগী রোগ ছিলো।

ঘেরের মালিক সেলিম পহলান বলেন, আমার ঘেরের চার পাশে পরিস্কার করার জন্য চুক্তিতে কাজ দেই দুলালের চাচা ছালেককে। তিনি নাকি ওই কাজে দুলালকে নিয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews