1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুলার টক-ঝাল আচার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

মুলার টক-ঝাল আচার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৫ 0 বার সংবাদি দেখেছে

শীতের সবজি হলেও এখন বারো মাসই পাওয়া যায় মুলা। অনেকেই মুলা দেখলে নাক সিঁটকান। অনেকে আছেন যারা মুলা খেতে বেশ পছন্দ করেন। শোল মুলা থেকে মুলা দিয়ে ডাল সবই খান চেটেপুটে। অনেকে আবার মুলার গন্ধই সহ্য করতে পারেন না। তারা এক বার মুলা দিয়ে আচার তৈরি করে দেখুন। স্বাদ লেগে থাকবে মুখে।

উপকরণ

মুলা: ৩০০ গ্রাম

লবন: স্বাদ মতো

হিং: এক চিমটে

হলুদ: এক চা চামচ

মেথি: এক টেবিল চামচ

সর্ষা: এক টেবিল চামচ

শুকনো মরিচের গুঁড়া: দুই চা চামচ

জিরে: এক চা চামচ

ধনে: এক চা চামচ

ভিনিগার: এক কাপ

সর্ষার তেল: প্রয়োজন মতো

প্রণালী

মুলা লম্বা লম্বা করে কেটে নিন। হলুদ, লবন মাখিয়ে ৩-৪ দিন রোদে শুকিয়ে নিন। শুকনো কড়াইয়ে মেথি, সর্ষে, জিরে, ধনে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দানা দানা করে গুঁড়া করে নিন। কড়ায় তেল দিয়ে আঁচে বসান। হিং ফোড়ন দিয়ে গুঁড়া করা মশলা ঢেলে দিয়ে আঁচ বন্ধ করে দিন। এ বার কড়াইয়ে মুলা দিয়ে দিন এবং ভিনিগার মেশান। বায়ুনিরোধক পাত্রে রেখে বেশ কয়েকদিন রোদ খাওয়ান। ডাল-ভাত হোক বা রুটি সবজি আচারের সঙ্গে খেলে জমে যাবে ভোজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews