1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের দক্ষিন উলানিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

মেহেন্দিগঞ্জের দক্ষিন উলানিয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা।

  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

রাজিব তাজ,অতিথি প্রতিবেদক //

মেহেন্দিগঞ্জের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতার ফলে ধারাবাহিক ভাবে প্রসংশায় পঞ্চমুখ মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বেলা ৪ টায় মেহেন্দিগঞ্জ থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো ইয়াছিনুল হকের উদ্যোগে দক্ষিন উলানিয়ার কালীগঞ্জ বাজারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় দক্ষিণ উলানিয়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী, জেলে, আড়ৎদার, পাইকারসহ সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

সভায় দক্ষিন ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল হালিম মিলন চৌধুরী বলেন, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল থাকার কারনে আমার ইউনিয়নের সাধারণ জনগণ অনেক ভোগান্তির শিকার হয় প্রায়ই, তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে শান্তি বজায় রাখতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, সভায় উপস্থিত জেলে, আড়ৎদার, পাইকারি ব্যবসায়ী, ঘাট মালিকসহ জনসাধারণ পারস্পরিক দোষারোপ ও দ্বিধাদ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনভাবে স্ব-স্ব ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন মর্মে অঙ্গীকার করেন। পুলিশের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেই ঘটাবে বা নৈরাজ্যের সৃষ্টি করবে সে যত শক্তিশালীই হোক না কেন তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবেনা।

সহকারী পুলিশ সুপার মেহেন্দিগঞ্জ সার্কেলের জিএম মাজহারুল ইসলাম বলেন, মেহেন্দিগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটিয়ে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ আচরণ ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সহাবস্থান এবং স্বাধীনভাবে নিজ নিজ ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য করবেন বলে আশাকরি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, তিনি বলেন মেহেন্দিগঞ্জ উপজেলাটি নদীবেষ্টিত এলাকা, এখানে পরস্পর পরস্পরকে চিনেন ও জানেন, তাই ছোটখাটো কোন বিষয় নিয়ে সংঘাতে জড়াবেন না, পারিবারিক কোন ইস্যুকে রাজনৈতিক ইস্যুতে রুপান্তর করবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews