
বিশেষ প্রতিনিধি ।।
মেহেন্দিগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের নিষেধ অমান্য করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী জমির মালিকানা দাবীদার মোঃ নাছির উদ্দীন বলেন, ওই জমি নিয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। এ ছাড়া ওই জমিতে নিম্ন আদালতের রায় অভিযোগকারীর অনুকুলে। হাইকোটে স্থিতাবস্থা রয়েছে। তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু তা আমলে না নিয়ে ভূমি দস্যুদের ন্যায় পেশিশক্তির বলে দখল করার চেষ্টা চালায় ওই বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্য মনির হোসেন চাপরাসি। তিনি আইনকানুন তোয়াক্কা না করে দখলে মেতে উঠেন। দখল বৈধ করার লক্ষে বিরোধী জমিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর করে স্কুলের ভবন নির্মান করে যাচ্ছেন। এ নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী এবং শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন এর নিকট লিখিত অভিযোগ করেন নাছির উদ্দীন
। এছাড়াও জমিতে দখল ঠেকাতে আদালত ১৮৮ দ্বারা এবং ১৪৫ দ্বারা জারী করেন। অভিযোগ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে স্কুল ভবন কাজ বন্ধ করে দিয়ে আসেন। শিক্ষা অফিসার বলেন, অভিযোগ পেয়ে বিরোধী জমিতে স্কুল ভবনের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করছেন। অভিযোগকারী তিনি নিজেকে ওই জমির দাবিদার বলে জানান। সুত্র জানায় সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে নাছির উদ্দীন এর পিতার ৬ একর ৭২ শতাংশ জমি নানাভাবে একদল ব্যক্তি পেশি শক্তির বলে দখল কার্যক্রম চালায়। জমি নিয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। অভিযোগকারীর চাচা নিসন্তানী আশরাফ আলীর মৃত্যুতে সম্পত্তির বারো আনা ওয়ারিশ হয় হাতেম আলী আর চার আনার মালিক হন মৃত ব্যক্তির স্ত্রী হাজেরা খাতুন। এই বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মনির হোসেন চাপরাসি বলেন, মৃত আশরাফ আলীর স্ত্রীর অংশ আমরা স্কুলের জন্য বায়নাপত্র করে তার উপর বিদ্যালয় স্থানান্তর করছি। শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, বিরোধী জমি এবং মামলা চলমান অবস্থায় সেখানে বিদ্যালেয় স্থানান্তর কিংবা কাজ করা ঠিক হবে না, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, বিরোধী জমিতে বিদ্যালয়ের কাজ চলার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগকারী নাছির আরও জানান, বাধা উপেক্ষা করে কাজ করার পায়তারা করছেন।