প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। গতকাল ২৮/১২/২২ তারিখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেখানে উল্লেখ করা হয়, ইতিপুর্বে দৈনিক যুগান্তর ও বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকায় “মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সভাপতিসহ ৫ নেতাকর্মী অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের নির্দেশে এক জরুরী সভায় স্বীদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত ৫ নেতাকর্মীকে বহিস্কার করা হয়।
এদিকে এ ঘটনা নিয়ে কালের কন্ঠ পত্রিকায় একটি মনগড়া সংবাদ প্রকাশিত হয়। যেখানের থানার ওসির দিকে অভিযোগ আনা হয়। কিন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার এবিষয়ে কোন যোগাযোগ নেই। মনগড়া সেই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply