1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সোহেল সভাপতি-রুবেল সম্পাদক! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জ পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। সোহেল সভাপতি-রুবেল সম্পাদক!

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫২ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। 
অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগ মেহেন্দিগঞ্জ পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী ) বিকেল ৩টায় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডঃ সাইফুল আলম গিয়াস, প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ, বরিশাল জেলা কৃষক লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী বেপারী, প্রধান বক্তা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন, বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক শাহে আলম বাঘা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু তাহের গোল্দার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী প্রমুখ। সম্মেলন শেষে শহীদুল ইসলাম সোহেলকে সভাপতি ও ওমায়ের আহমেদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটির ঘোষণা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews