1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পথসভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নির্বাচনের ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানো শুরু গণজোয়ারের ভয়ে বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম ইউক্রেইনে রাশিয়ার ড্রোন হামলায় খনি শ্রমিকসহ ১২ জন নিহত সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরবর্তী সরকারকে: উপদেষ্টা দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পথসভা অনুষ্ঠিত নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের সাতে ৭

মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে
30

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল আলীম। একই সঙ্গে জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে মোরেলগঞ্জ উপজেলার ৭নং হোগলাপাশা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়; এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। হোগলাপাশা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের মোরেলগঞ্জ উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, জামায়াত নেতা কাজী মাওলানা রফিকুল ইসলাম, খিলাফতে ইসলামী মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ তালুকদার, যুব জামায়াতের উপজেলা সভাপতি শফিউল আযম, নেতা নাইম শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভা সঞ্চালনা করেন হোগলাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এস এম মুহিবুল্লাহ এমরান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, “জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব শহরে রূপান্তর করা হবে। সুপেয় পানির স্থায়ী সমাধান, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং দুর্যোগঝুঁকিপূর্ণ উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “লুটপাট, ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি থেকে মানুষকে মুক্ত করে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের সমর্থন চাই।” নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের নদীর এপাড়ের ১০টি ইউনিয়ন নিয়ে সেলিমাবাদ থানা প্রতিষ্ঠা করা হবে। শরণখোলা থেকে ঘষিয়াখালী পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে তোলা, পানগুছি নদীতে সেতু নির্মাণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। অধ্যক্ষ আব্দুল আলীম আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি সরকারি গাড়ি শুল্কমূল্যে গ্রহণ করবেন না। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জানমাল ও অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। জনসভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews