1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগ প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের মতবিনিময়

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এর মোরেলগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল ৪টায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে এ মতবিনময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শফিকুর রহমান লাল, আওয়ামীলীগ নেতা এন আর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান টি এম রিপন, যুবলীগ নেতা এনামুল হক রিপন,খান হাসিবুর রহমান, মোঃ রাসেল হাওলাদার ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মু. রফিকুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি এইচ এম মাইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক গণেশ পাল, সাংবাদিক ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এইচএম জসিম উদ্দিন, ডেইলী অভজারভার ওদৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক এস এম সাইফুল ইসলাম কবির, সাবেক সভাপতি এইচএম শহিদুল ইসলাম সহসভাপতি কে এম শহীদুল ইসলাম, সাংবাদিক এম এ জলিল, শিব সজল যীশু ঢালী, শাহজাহান হায়দার, রমিজ উদ্দিন,এখলাস শেখ, নাজমুল হোসেন, আলী হায়দার ছগীর, বিএম মাহাবুব হোসেন, শেফালী আক্তার, প্রমুখ।

সভায় আওয়ামীলীগের প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ বলেন,মোরেলগঞ্জ-শরণখোলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ মানব সম্পদে রুপান্তরিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারের বিগত ১৫ বছরের উন্নয়নে দক্ষিনাঞ্চলসহ এ জনপদে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রাখতে এলাকার অসমাপ্ত কাজ নদীর এপাওে ৬টি ইউনিয়নে লবনাক্ততা দূরীকরনে সুপেয় পানি বন্টন, ভাঙন কবলিত ৬ কিলোমিটারে প্রটেকশন ওয়াল,স্থায়ী ভেড়ীবাধ, পানগুছি নদীতে ব্রীজ নির্মানের জন্য আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করার আহব্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews