1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘যতদিন জনগণ চাইবে শেখ হাসিনা ততদিন ক্ষমতায় থাকবেন’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘যতদিন জনগণ চাইবে শেখ হাসিনা ততদিন ক্ষমতায় থাকবেন’

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার পতনের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন ও কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না। জনগণ যতদিন চাইবে, শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবেন।’

আজ শুক্রবার বিএনপি মহাসচিবের ‘ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন ও জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছেন।

সরকারের পদত্যাগের দাবির পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন- এ সংকটে কি তাহলে বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীই পদত্যাগ করবেন?

তিনি বলেন, ‘আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও, তার প্রভাব আমাদের দেশের ওপর পড়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন। বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন।’

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘একযুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙা করতে এমনটা বলে যাচ্ছেন। কিন্তু শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়াতেও সরকারের পতন হবে না।’

‘সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ ঘোষণা করায় বড় সর্বনাশ হয়েছে। জনগণের বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, ‘ফখরুল সাহেব হয়তো জানেন না, পার্শ্ববর্তী দেশ ভারত, কোরিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো চিহ্নিত করা আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews