1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যে ব্যায়ামে ক্যানসার ছড়ায় না - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

যে ব্যায়ামে ক্যানসার ছড়ায় না

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৫০ 0 বার সংবাদি দেখেছে
লাইফস্টাইল ডেস্ক // ক্যানসারের চিকিৎসা না করলে এটি একস্থান থেকে অন্যস্থানে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক একটি গবেষণায় ক্যানসার ছড়ানো প্রতিরোধে বেশ আশাপ্রদায়ক ফল পাওয়া গেছে।

ইসরাইলি গবেষকদের দ্বারা পরিচালিত ও ক্যানসার রিসার্চে প্রকাশিত গবেষণাটি বলছে, এক ধরনের অ্যারোবিক ব্যায়াম মেটাস্টেটিক ক্যানসার প্রতিরোধ করতে পারে। ক্যানসার কোষ শরীরের অন্যান্য অংশেও পড়লে তাকে মেটাস্টেটিক ক্যানসার বলে। অনেক ক্যানসারের ক্ষেত্রে মেটাস্টেটিক ক্যানসারকে স্টেজ ফোর ক্যানসারও বলা হয়।

ইউনিভার্সিটি অব তেল আবিবের বায়োকেমিস্টরা ২৫ থেকে ৬৪ বছর বয়সি ২৭০০ ইসরাইলি পুরুষ ও নারীর ২০ বছরের উপাত্ত বিশ্লেষণ করেন। গবেষকরা দেখেছেন- যারা নিয়মিত হাই ইনটেনসিটি অ্যারোবিক এক্সারসাইজ (যেমন: দৌঁড়ানো, ফিটনেস নাচ, সাঁতার কাটা, ঘণ্টায় ১০ মাইল বা আরও বেশি গতিতে সাইকেল চালানো, দড়ি লাফ) করেছেন তাদের ক্যানসার তেমন একটা ছড়ায়নি।

সাধারণত ক্যানসারযুক্ত কোষ গ্লুকোজ/সুগার (শর্করা) খেয়ে অন্যস্থানেও ছড়ানোর শক্তি পায়। তাই শরীর থেকে শর্করা কমালে ক্যানসার ছড়ানোর ঝুঁকিও কমে। ব্যায়াম করলে শরীর শক্তি পেতে শর্করা শেষ করে, যার ফলে টিউমার ছড়ানোর জন্য তেমন শক্তি পায় না।

গবেষক দলটির অন্যতম সদস্য ডা. ম্যাকক্লেন বলেন, ‘ব্যায়াম ক্যানসারের বিকাশ, বৃদ্ধি ও ছড়ানো প্রতিরোধ করতে পারে। ব্যায়াম করলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি গ্রহণ প্রতিযোগিতায় সুস্থ কোষের কাছে ক্যানসারযুক্ত কোষ পরাস্ত হয়।’

গবেষকদের মতে, ‘যেকোনো ব্যায়াম যা ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ ম্যাক্সিমাল হার্ট রেট আনতে পারে তাকে হাই ইনটেনসিটি এক্সারসাইজ বিবেচনা করা যাবে।’ বয়স, স্বাস্থ্য অবস্থা ও ফিটনেস বিবেচনায় প্রতিদিন ২০-৩০ মিনিট হাই ইনটেনসিটি অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews