1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রীর প্রাণ গেছে। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা পাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। তারা হলেন শামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসের কাজে বের হন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনায় ওঠেন মইনুদ্দিন। নামার কথা ছিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তার কিছুই মনে করতে পারছেন না তিনি।

তিনি বলেন, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিলেন। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews