1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকায় একইদিনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে সাভারে পুলিশি তল্লাশি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশ মুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে। বুধবার (১২ জুলাই) সকাল থেকেই সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল একেবারেই কম দেখা গেছে।

সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী বাস ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে আসতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন।

চাকরিজীবী খাইরুল মামুন বলেন, প্রতিদিন ভোরে আশুলিয়া থেকে বাসে ঢাকার শ্যামলীতে অফিস করতে যাই আমি। কিন্তু আজ সকালে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর বাস পেয়েছি।যদিও যানজটের কারণে আমিন বাজারের আগেই বাস থেকে নেমে হেঁটে গিয়েছি। আমিনবাজার পুলিশ চেকপোস্ট পার হয়ে আবার ঢাকার ভেতরের লোকাল বাসে উঠে শ্যামলী এসেছি।

তিনি আরও জানান, আমিনবাজারে অসংখ্য পুলিশ ঢাকার প্রবেশের বাসগুলোতে তল্লাশি চালাচ্ছে। তাদের কাগজপত্র চেক করছে। মূলত আমিনবাজার থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ কারণে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। অনেক যাত্রী হেমায়েতপুর থেকে হেঁটেই আমিনবাজার আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক জানান, সকালে আমিনবাজারে পুলিশ চেকপোস্টে আমাদের কোনো বাস ঢুকতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমিনবাজার থেকেই আবার সাভারে ফেরত আসা লাগছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুই জন জঙ্গি পালিয়েছিলো তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews