1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রাজাপুরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন হালুয়া কাঠি গ্রামে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৫ টার সময় নিজ বাড়ির উঠানে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ মিরাজ খান (২১) তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মোঃ পিন্টু খান এর ছেলে। আহত মোঃ মিরাজ খান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ মিরাজ খান জানান প্রায় ১ সপ্তাহ আগে মিরাজের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। মিরাজ থানায় একটি জিডি করলে তার ৩-৪ দিন পর মোবাইল ফোনটি তার ঘরের বিতর খাটের সামনে পাওয়া যায়। ঘটনার দিন বিকেলে মিরাজ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে সুজন খান পূর্ব পরিকল্পিতভাবে মিরাজের পথ রোধ করে মোবাইল ফোনের ঘটনা জিজ্ঞেস করে মিরাজ ঘটনার বিবরণ দিলে উভয়ের ভিতর বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুজন খান, কবির খান, আরিফ খান ও পারুল বেগম সহ ২/৩ জান মিলে হত্যার উদ্দেশ্যে চাপাটি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। মিরাজ বাঁচার উদ্দেশ্যে দৌড়ে বাড়ি আসলে ও শেষ রক্ষা হয়নি তার বাড়ির উঠানে ফেলে এলো পাথাড়ি কোপায়। তার ডাক চিৎকার শুনে মা ও বোন এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর যখম করে।স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরও জানা যায় সুজন খানরা ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews