1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে

  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আপাতত সারাদেশ থেকে বৃষ্টি কেটে গেছে। কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। রোদের দেখা মেলায় বাড়ছে দিনের তাপমাত্রা। বৃষ্টি বিদায় নেওয়ার পর শীত ক্রমেই বাড়ছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা ক্রমেই কমে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৯ ডিসেম্বর) হেমন্তের দ্বিতীয় মাস অগ্রহায়ণের ২৪ তারিখ। গ্রামাঞ্চলে পুরোদস্তুর শীত। যদিও ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের স্থলভাগে উঠে বৃষ্টি ঝরিয়ে নিঃশেষ হয়েছে। গত তিনদিন তার রেশ ছিল বাংলাদেশেও। গত কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ বৃষ্টিতে সেভাবে দেখা মেলেনি সূর্যের। শনিবার সকাল থেকেই ঢাকার আকাশে মিলেছে রোদের দেখা।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি টেকনাফ ও বান্দরবানে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার ও সোমবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ক্রমে কমতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews