1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ছিলেন ৪৩ যাত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ছিলেন ৪৩ যাত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // রাশিয়ার দূর প্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া আন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রোসাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে।

এর আগে সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৫ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ।

সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স ‘আঙ্গারা’ পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযানে হেলিকপ্টার, বিমান ও স্থলবাহিনী অংশ নেয়। বহু সময় ধরে অনুসন্ধানের পর অবশেষে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews