1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক-অমানবিক: জি এম কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক-অমানবিক: জি এম কাদের

  • প্রকাশিত : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // রেলের ভাড়া বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। রেলের ভাড়ায় রেয়াত তুলে দেওয়ার সমালোচনাও করেছেন তিনি।

আজ শনিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘রেল হলো গরীব দুঃখি সাধারণ মানুষের বাহন। ভাড়া অপেক্ষাকৃত সস্তা ও নিরাপদ। এই মুহূর্তে রেলের ভাড়া বৃদ্ধি গরীব-দুঃখী ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।’ পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি

জি এম কাদের বলেন, ‘দীর্ঘ দিন ধরে যাত্রীরা ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ এবং ৪০০ থেকে তার ঊর্ধ্বে ৩০ শতাংশ ভাড়ায় ছাড় পেত। এখন রেয়াত তুলে দেওয়ায় ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে রেলপথে। এমনিতেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে দেশের মানুষের অবস্থা করুন। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যাহত হচ্ছে। এমন বাস্তবতায় রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘রেলপথে ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষের চলাচলে অসহনীয় কষ্ট সৃষ্টি হবে। একইসাথে দ্রব্যমূল্য আরেক দফা বেড়ে যাবে রেলের ভাড়া বৃদ্ধিতে। তাই যারা রেলপথে চলাচল করে না, তাদের জীবনেও এর বিরূপ প্রভাব পড়বে। আমরা আশা করছি, রেলের রেয়াত বহাল রেখে সরকার রেলের ভাড়া সাধারণ মানুষের কাছে সহনীয় করে রাখবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews