1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সরকারি ওয়েবসাইট থেকে ‘হাতছাড়া’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সরকারি ওয়েবসাইট থেকে ‘হাতছাড়া’

  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
বাংলাদেশে সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। লাখ লাখ নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোস এমন দাবি করেছেন।

তিনি বলেছেন, হঠাৎ করেই তিনি গত ২৭ জুন ফাঁস হওয়া তথ্যগুলো দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যে তিনি বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (বিজিডি ই-গভ সার্ট) সঙ্গে যোগাযোগ করেন। মারকোপাওলোসের ভাষ্যমতে, এ ঘটনায় বাংলাদেশের লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।

এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। তথ্যপ্রযুক্তির বিষয়ে খবর প্রকাশ করা যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যমটি তথ্য ফাঁস হওয়ার খবরটির সত্যতা যাচাই করেছে বলে দাবি করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটের একটি ‘পাবলিক সার্চ টুলে’ প্রশ্ন করার অংশটি ব্যবহার করে এ পরীক্ষা চালানো হয়েছে। এতে ফাঁস হওয়া ডেটাবেজের মধ্যে থাকা অন্য তথ্যগুলোও ওই ওয়েবসাইটে পাওয়া গেছে। যেমন- নিবন্ধনের জন্য আবেদন করা ব্যক্তির নাম, কারও কারও বাবা-মায়ের নাম পাওয়া গেছে। ১০টি ভিন্ন ধরনের ডেটা ব্যবহার করে এ পরীক্ষা চালায় টেকক্রাঞ্চ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিষয়টি নিয়ে তারা কাজ করছেন।

তবে সরকারের কোন ওয়েবসাইট থেকে তথ্যফাঁস হয়েছে, তার নাম উল্লেখ করেনি মার্কিন প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমটি।

এদিকে, জাতীয় পরিচয়পত্র তথ্য ভাণ্ডার অত্যন্ত সুরক্ষিত বলে দাবি করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি গণমাধ্যমে বলেন, প্রায় ১২ কোটি ভোটারের নাগরিক তথ্য সংরক্ষণে আমাদের ডেটাবেইজ অত্যন্ত সুরক্ষিত। বিভিন্ন ধরনের হ্যাকিং প্রবণতা রোধে পর্যাপ্ত পদক্ষেপ ও সতর্কতা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews