1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটে চাচার লাঠির আঘাতেভাতিজার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতেভাতিজার মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে
‎এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধি // বৃহস্পতিবার দুপুরে ওই ‎উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুর্ব ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎‎নিহত আখতারুজ্জামান ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের লোকজন ও ‎স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা যায়, বেশ কয়েক বছর ধরে আপন চাচা ও চাচাতো ভাইদের সাথে আক্তারুজ্জামান নামের ওই যুবক ও তার নানীর বসতভিটার জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরধরেই গতকাল  দুপুরে সংঘবদ্ধভাবে তার চাচা ও চাচাতো ভাইয়েরা আক্তারুজ্জামানের উপর হামলা চালায় ও মারপিট করে।
‎হামলায় আহত আখতারুজ্জামানকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হল পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় ১২ ঘন্টা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
‎খবর পেয়ে হাতীবান্ধা থানার পুলিশ  ঘটনাস্থল ছুটে আসেন ও একজনকে আটক করতে সক্ষম হয়।
এ সময় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী জানান- আমরা শোনমাত্র ছুটে এসেছি এবং একজনকে গ্রেফতার ও করেছি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন তিনি।
এদিকে ফকির পড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  তাছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews