1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শাকিব খানের আহ্বান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শাকিব খানের আহ্বান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // ১৯৫২, ৬৯ ও ৯০’র মতো ২০২৪ সালেও গণ-আন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। ছাত্রদের আন্দোলন কখনোই পরাজিত হয়নি। এবারও সেটা প্রমাণ করে দেখিয়েছে তারা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন একটা পর্যায়ে রূপ নেয় ছাত্র-জনতা ও গণ আন্দোলনে। তুমুল আন্দোলনের মুখে গতকাল সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পরই গতকাল থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। হত্যা করা হয় অনেকেই। এসব ভাঙচুর- অগ্নিসংযোগ ও হত্যা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানালেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে- সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’

তিনি আরও লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews