1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শাহজালালে ৪ কোটি ৪১ লাখ টাকার সোনা জব্দ, যাত্রী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

শাহজালালে ৪ কোটি ৪১ লাখ টাকার সোনা জব্দ, যাত্রী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ৪৯টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক সোনার ওজন প্রায় পাঁচ কেজি ৬৮৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৪১ লাখ টাকা। 

এ ঘটনায় মো. ফজলে রাব্বী নামে ইউএস বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটিতে অভিযান চালিয়ে সোনার বারগুলো উদ্ধারসহ ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা।

শাহজালাল বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে ইউএস বাংলার বিএস ৩৪২ উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজের সন্দেহভাজন যাত্রী ফজলে রাব্বীকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

পরে ওই যাত্রীর দেওয়া তথ্যে বিমানের আসন নম্বর ৩২এফ ও ৩১ এফ এর নিচে রাখা লাইফ ভেস্টের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করেন গোয়েন্দারা।

মিজানুর রহমান আরও বলেন, পরে ওই দুটি বান্ডেল গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার এবং যাত্রীর কাছ থেকে আরও একটি বার পাওয়া যায়।

তিনি জানান, আটক সোনার বারগুলো শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর নামে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews