1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করল ঝালকাঠি জেলা বিএনপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করল ঝালকাঠি জেলা বিএনপি

  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দীর্ঘ ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতি করে অবশেষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি পদে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ায় ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা বিএনপি। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ঝালকাঠি জেলা বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপি আজ জঞ্জালমুক্ত হয়েছে। তিনি দলের জন্য কখনোই কাজ করেন নাই। ব্যক্তি সুবিধা পেতে দলে ছিলেন। দলের মন্ত্রী-এমপি থাকাকালে বিএনপির পদ-পদবি ব্যবহার করে নানা ফায়দা লুটেছেন এবং সব সময় দলের মধ্যে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তিনি নৌকার মাঝি হওয়ায় ঝালকাঠিবাসী তাকে ধিক্কার জানাচ্ছে। এরই মধ্যে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা ঝালকাঠি জেলা বিএনপি তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামাল বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা দলের শত্রু আজ চিহ্নিত হয়েছে। দলের সঙ্গে বেইমানি করায় নেতাকর্মীরা তার প্রতি ঘৃণা প্রকাশ করছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, দলের নেতাকর্মীদের আবেগ অনুভূতিতে আঘাত করেছেন তিন। ১৫ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দমন-পীড়নকারীদের নৌকার মাঝি হওয়ায় তার সব শ্রদ্ধা সম্মান আজ বিসর্জিত।

এদিকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাগরি এলাকার তার বাসভবনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি শাহজাহান ওমরের নৌকা প্রতীকে নির্বাচন করার তীব্র প্রতিবাদ এবং বিএনপিতেই দলীয় নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার জানান। প্রায় চার সপ্তাহ কারাবন্দি থাকার পর গত বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান শাহজাহান ওমর। তিনি জানান, ঝালকাঠি–১ আসনে তাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এরপর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews