1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষিত হয়ে অশিক্ষিতের জামাই নিয়ে টানাটানি কেন: রাজ রিপা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শিক্ষিত হয়ে অশিক্ষিতের জামাই নিয়ে টানাটানি কেন: রাজ রিপা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // তারকাদের ব্যক্তিজীবনের নানা বিষয় প্রকাশ্যে আসার পর তা নিয়ে বেশ সরগরম থাকে সোশ্যাল মিডিয়া। একটা ঝামেলা শেষ না হতেই যেন আরেকটা ইস্যুতে চর্চায় থাকেন। এবার চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়।

এদিকে বুবলী ইস্যু যখন এভাবে সোশ্যালে চর্চার মধ্যে, তখন আবার বুবলীর নাম উল্লেখ না কলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিলেন অভিনেত্রী রাজ রিপা। সোমবার (১৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, তিনি এত বড় শিক্ষিত নায়িকা যে তার কাছে ঢালিউড কুইনও মূর্খ। জেনে-বুঝে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিতর জামাই নিয়ে কেন টানাটানি করছেন?

রাজ রিপা যদিও তার স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করেননি, তবে এবারও নেটিজেনদের ধারণা বুবলীকেই ইঙ্গিত করা হয়েছে ওই স্ট্যাটাসে। এ ব্যাপারে কথা বলার জন্য রাজ রিপাকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews